নাজীর আহম্মেদ খান| কালবিন্দু| শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
বাংলাদেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে এক যুগান্তকারী সাফল্য অর্জিত হয়েছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের Centre for Advanced Research in Sciences (CARS)-এর প্রখ্যাত গবেষক ড. মোঃ নুর হোসেন স্যারের তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত Biological Hazard and Health Research Laboratory এবার উদ্ভাবন করেছে দেশের ইতিহাসে প্রথম Fish, Cattle এবং Poultry-এর জন্য Probiotic—যা তৈরি হয়েছে আধুনিক জাপানিজ ফর্মুলেশন ব্যবহার করে।
এই উদ্ভাবন বাংলাদেশের গবেষণা ও প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। উদ্ভাবিত Probiotic প্রাণিসম্পদের স্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাছ, গরু ও মুরগির প্রজনন ও বৃদ্ধির হার বাড়বে, অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরতা কমবে, এবং দেশীয় খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
লুমিনাস গ্রুপ এই Probiotic পণ্যটি দেশ ও বিদেশে এক্সক্লুসিভভাবে বাজারজাত করবে, যা বাংলাদেশের বৈজ্ঞানিক উদ্ভাবনকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার এক উজ্জ্বল পদক্ষেপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই উদ্যোগ শুধু বাণিজ্যিক নয়; বরং এটি একটি গবেষণাভিত্তিক টেকসই কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প, যা কৃষক, খামার মালিক ও উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।
ড. নুর হোসেন বলেন, “আমরা সবসময় চেয়েছি বাংলাদেশে বিজ্ঞানভিত্তিক কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নের ধারায় বৈশ্বিক মানের গবেষণা যুক্ত করতে। জাপানিজ প্রোবায়োটিক প্রযুক্তি ব্যবহার করে আমরা এমন একটি সমাধান উদ্ভাবন করেছি, যা প্রাণিসম্পদ খাতে অ্যান্টিবায়োটিক নির্ভরতা কমাবে এবং উৎপাদনের মান ৩৫% বৃদ্ধি করবে।”
তিনি আরও বলেন, এই উদ্ভাবন স্থানীয় খামারিদের উৎপাদন ব্যয় কমাতে ও তাদের লাভ বৃদ্ধি করতে সহায়ক হবে।
লুমিনাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব, রাকিব হোসেন জানিয়েছেন, শিগগিরই এই ঐতিহাসিক উদ্ভাবনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। এই পদক্ষেপ বাংলাদেশের গবেষণা, প্রযুক্তি ও শিল্পখাতে একটি গর্বিত মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
দেশীয় কৃষি ও খামার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও টেকসই করে তুলতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে গবেষক ও শিল্প বিশেষজ্ঞরা বিশ্বাস করেন।