Md. Mehedi Hasan | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেই ৮১ রানের বড় ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ খুইয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আফগানদের ধারালো বোলিং আর পরিকল্পিত ব্যাটিংয়ের বিপরীতে ব্যর্থ হয় টাইগারদের সব বিভাগ। এ হারে শুধুমাত্র সিরিজ নয়, দলের মানসিক দৃঢ়তাও প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে দলের পরিকল্পনার ঘাটতি, মিডল-অর্ডারের ভঙ্গুরতা এবং এক্সপেরিয়েন্সড খেলোয়াড়দের ধারাবাহিক ব্যর্থতাই এ অবস্থার জন্য দায়ী। এমন পারফরম্যান্স যদি বিশ্বকাপের পূর্বে চলতে থাকে, তবে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে নতুন করে ভাবার সময় চলে এসেছে।