নাজীর আহম্মেদ খান | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
রোজার ফজিলত: কোরআন-হাদিসে রমজানের গুরুত্ব ও উপকারিতা
ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হলো রোজা। প্রতি বছর রমজান মাসে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও নফসের খাহেশ দমন করেন। কোরআন ও হাদিসে রোজার ফজিলত ও গুরুত্ব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।
“হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হলো, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর, যাতে তোমরা পরহেজগার হতে পারো।”
—(সুরা বাকারা: ১৮৩)
এই আয়াত প্রমাণ করে, রোজা মানুষের মধ্যে তাকওয়া ও আত্মসংযম তৈরি করে।
“যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, তার অতীতের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।”
—(সহিহ বুখারি ও মুসলিম)
আরেক হাদিসে এসেছে—
“রোজা হলো একটি ঢাল। যখন তোমাদের কারও রোজা থাকে, সে যেন অশ্লীল কথা না বলে, উচ্চস্বরে কলহ না করে।”
—(সহিহ মুসলিম)
রোজা তাকওয়া অর্জনের পথ।
রোজা আত্মশুদ্ধি ও ধৈর্যের শিক্ষা দেয়।
রোজা গুনাহ মাফের সুযোগ এনে দেয়।
রোজার প্রকৃত উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন।