Bappy| কালবিন্দু| বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
ঢাকায় আলোচিত ইউটিউবার ও অভিনেতা হিরো আলম শনিবার (১৮ অক্টোবর) দুপুরে স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তালাক দিয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর আফতাবনগরের এম ব্লক এলাকায়।
হিরো আলম জানান, তালাকের আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে এবং তাঁর আইনজীবী প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেছেন। তিনি বলেন,
“তিন মাসের মধ্যে কোর্টের মাধ্যমে রিয়া মনি অফিসিয়ালি তালাকের কাগজ পাবেন।”
তিনি আরও যোগ করেন,
“আমি যদি ভবিষ্যতে কোনো দিন রিয়া মনিকে স্ত্রী বলে পরিচয় দিই, তাহলে সবাই আমাকে জুতাপেটা করবেন।”
এর আগে নিজের ফেসবুক পেজে হিরো আলম লিখেছিলেন,
“আজ কিছু নারীভক্ত দুধ নিয়ে এসেছে আমাকে গোসল করানোর জন্য। আমি আজ আফতাবনগর এম ব্লকে রিয়া মনিকে তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করব।”
তালাকের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছে এই বিতর্কিত তারকা।
বিয়ের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে হিরো আলম বলেন,
“এখন আর বিয়ে করার বয়স নেই। আমার তিন সন্তান আছে—তাদের দেখাশোনার জন্য একজন মা খুঁজছি, জীবনসঙ্গিনী নয়। আমি একা ওদের মানুষ করতে পারব না।”
তিনি আরও বলেন,
“আগে যাদের বিয়ে করেছি, তারা সবাই মিডিয়ায় নাম করতে চেয়েছে। মুখে বলেছিল আমার সন্তানের মা হবে, কিন্তু মনে ছিল তারকা হওয়ার ইচ্ছে। তাই সংসার টেকেনি।”