প্রিন্ট এর তারিখঃ শনিবার, ০৬ জুন, ২০২৬ ০৬:৫০ এ এম || প্রকাশের তারিখঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ০৬:০৫ পি.এম
বরিশালে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
মোঃ রুহুল আমিন খান | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
আজ বুধবার (১৫
অক্টোবর ২০২৫)
বরিশালের নিজ
বাসভবনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সঙ্গে
সৌজন্য
সাক্ষাৎ করেছেন
মহানগর বিএনপি, জেলা যুবদল- ও সেচ্ছাসেবক
দলের নেতৃবৃন্দ।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও
আসন্ন
জাতীয়
সংসদ
নির্বাচনকে সামনে
রেখে
বিএনপির সাংগঠনিক তৎপরতা
জোরদার
করার
অংশ
হিসেবেই এই
সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জনাব আলালের সঙ্গে
উপস্থিত নেতারা
বরিশালের রাজনীতির সার্বিক পরিস্থিতি, তৃণমূলের অবস্থা,
দলীয়
ঐক্য
ও
ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে
বিস্তারিত আলোচনা
করেন।
সৌজন্য সাক্ষাৎ
উপস্থিত ছিলেন
বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আলতাফ মাহমুদ সিকদার, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ( বরিশাল বিভাগ), সাধারণ সম্পাদক বরিশাল জেলা যুবদল এ্যাড. তসলিম উদ্দিন, ভারপ্রাপ্ত সভাপতি, জেলা যুবদল- মামুন রেজা খান, সাধারণ সম্পাদক জেলা সেচ্ছাসেবক দল- কামরুল ইসলাম, সহ সভাপতি - জেলা যুবদল- সালাউদ্দিন নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবদল আশ্রাফুল ইসলাম মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক সান তামজিদ সহ যুবদল- ও সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৈয়দ
মোয়াজ্জেম হোসেন
আলাল
বলেন, “আমাদের লক্ষ্য
ক্ষমতা
নয়,
জনগণের
অধিকার
ফিরিয়ে
আনা।
আজকের
এই
সাক্ষাৎ তারই
অংশ।
তিনি
আরও
বলেন, “দলীয় নেতা-কর্মীরা এখন
যেভাবে
মাঠে
সক্রিয়
ভূমিকা
রাখছেন,
তাতে
বরিশাল
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আবারও
গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন
করবে। ”আলাল বরিশালের নেতাদের ঐক্যবদ্ধ থেকে
জনগণের
পাশে
থাকার
আহ্বান
জানান।
বরিশাল
মহানগর
বিএনপি,
যুবদল
ও
স্বেচ্ছাসেবক দলের
নেতাকর্মীরা সৌজন্য
সাক্ষাতে অংশ
নেন।
তারা জনাব আলালের দিকনির্দেশনা গ্রহণ
করেন
এবং
বরিশালে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও
বেগবান
করার
প্রতিশ্রুতি দেন।
সৈয়দ
মোয়াজ্জেম হোসেন আলাল জানান, দলীয় কাঠামোকে আরও
শক্তিশালী করতে
স্থানীয় পর্যায়ে কর্মশালা, সভা
ও
প্রচারণা কার্যক্রম চালু
রাখা
হবে।
তিনি
বলেন, “যুবদল ও স্বেচ্ছাসেবক দল
আমাদের
মেরুদণ্ড। নেতারা
প্রত্যেকে বরিশাল
অঞ্চলের দলীয়
ঐক্য,
জনগণের
সঙ্গে
সম্পৃক্ততা বৃদ্ধি
এবং
পরবর্তী কর্মসূচিতে সক্রিয় ভূমিকার আশ্বাস
দেন।
বরিশাল
দীর্ঘদিন ধরে
বিএনপির অন্যতম
শক্ত
ঘাঁটি
হিসেবে
পরিচিত।
এ
অঞ্চলের রাজনীতি বরাবরই
জাতীয়
রাজনীতির সঙ্গে
নিবিড়ভাবে সম্পর্কিত।
সৈয়দ
মোয়াজ্জেম হোসেন
আলাল
বরিশালের রাজনীতিতে একজন প্রভাবশালী ও
জনপ্রিয় নেতা
হিসেবে
পরিচিত। এই
সাক্ষাৎ তাই
কেবল
সৌজন্য
নয় বরং দলীয় নেতৃত্বে আস্থা
পুনঃপ্রতিষ্ঠা ও
আগামী
আন্দোলনের কৌশলগত
প্রস্তুতির অংশ
হিসেবেও দেখা
হচ্ছে।
স্থানীয় রাজনৈতিক মহলে
এ
সাক্ষাৎ নিয়ে
উচ্ছ্বাস লক্ষ্য
করা
গেছে।
অনেকেই
বলেছেন,“আলাল মাঠে
নামলে
বরিশালের রাজনীতি জমে
ওঠে।
তাঁর
উপস্থিতিতে নেতারা
আবার
একজোট
হয়েছেন।”তরুণ
ভোটার
ও
বিএনপি
সমর্থকরাও এই
সাক্ষাৎকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তাদের
আশা,
এই
ঐক্য
বিএনপিকে আবারও
সংগঠিত
করবে
এবং
জনগণের
আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। সৌজন্য
সাক্ষাৎ শেষে
নেতারা
একসঙ্গে দলীয়
সংগঠন
শক্তিশালী করার
শপথ
নেন।
অনুষ্ঠান শেষে জনাব আলাল স্থানীয় সাংবাদিকদের সঙ্গে
সংক্ষিপ্ত আলাপ
করেন
এবং
বলেন, “বরিশাল আমার ঘর।
এখানে
ফিরে
এসে
আমি
উচ্ছ্বসিত। আমরা
সবাই
মিলেই
দলকে
আরও
শক্তিশালী করব।”
ইনশাআল্লাহ
Copyright © 2026 All Rights Reserved | Siyam Creations |