প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ০২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ১১:৫০ পি.এম
ফরিদপুর ০৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী ফরিদপুর ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ।
মোঃ সাইফুল আলম (সোহাগ)| কালবিন্দু| রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
ফরিদপুর ০৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পদপ্রার্থী ফরিদপুর ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ করেছেন । ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিমুল বাজার সহ বেশ কয়েকটি স্থানে ফরিদপুর -৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোঃ সারোয়ার হোসাইন ব্যাপক জনসংযোগ করেছেন।আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাজারের ব্যবসায়ী,পথচারী সহ নানা শ্রেনী- পেশার মানুষের সাথে জনসংযোগ করেন এবং জামায়াতের পক্ষে আগামী নির্বাচনের জন্য ভোট প্রার্থনা করেন। এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি সংবাদ কর্মীদের উদ্যেশ্যে বলেন, আগামী নির্বাচনে একটি শোষণহীন,দূর্নীতিমুক্ত,ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম এবং একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন। মাওলানা সরোয়ার হোসেন ২০১৪ সালে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়।মাওলানা সারোয়ার হোসেন বলেন বাংলাদেশ জামাত ইসলাম সরকার গঠন করলে, দেশে ইসলাম শাসন কায়েমের রাজনীতি চলবে, কোন দুর্নীতি অনিয়ম চলবে না, দেশে উন্নয়নমূলক কাজ করবে, সন্ত্রাসমুক্ত রাস্ট্র গঠন করবে, বাংলাদেশে গ্রামীন অবকাঠামো উন্নয়নে কাজ করে যাবে, জনগণের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া চেয়েছেন।
Copyright © 2026 All Rights Reserved | Siyam Creations |