মোঃ সাইফুল আলম (সোহাগ)| কালবিন্দু| শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের সঙ্গে একাত্মতা ঘোষণা করে যোগদান করলেন তিন সাবেক এবং বর্তমান কাউন্সিলর। এতে যোগদান করেন ভাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ সৈয়দ আলী, ৭ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বাকী মাতুব্বর এবং ৮ নং ওয়ার্ডের একাধিকবার নির্বাচিত বর্তমান কাউন্সিলর লিয়াকত হোসেন মোল্লা। রবিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকেলে ভাঙ্গায় আয়োজিত এক উঠান বৈঠকে এ যোগদান করেন তারা। যোগদান কৃত কাউন্সিলর বক্তব্যতে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল জন্য প্রতিটা ঘরে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট চাবো, শহিদুল ইসলাম খান বাবুল কে কি ভাবে বিজয় করা যায় সেই লক্ষ্যে কাজ করে যাব, প্রধান অতিথি শহিদুল ইসলাম খান বাবুল বলেন ভাঙ্গা আওয়ামী লীগের আসন বলে জানে সবাই, এবার সংসদ নির্বাচনে জনগণে ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবে ভাঙ্গা বিএনপির আসন, শহিদুল ইসলাম খান বাবুল বলেন আমার নেতা তারেক রহমান বলেন ভয় দিয়ে মানুষের মন জয় করা য়ায় না, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করো, আগামী দিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে,বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করব,বেকারত্ব দূর করব, কোন সন্তান চাঁদাবাজে স্থান হবে না ।বি এন পির ত্যাগী কর্মী তারা আমার অন্তরে থাকবেন, যারা আমার সাথে নতুন যোগদান করছেন তাদেরকে ভালোবাসা এবং সম্মানের সাথে থাকবেন বুক ফুলিয়ে বিএনপি করবেন,আপনাদের কে ভালোবাসা ইজ্জত দেবো। এই সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বি এন পির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, ভাঙ্গা উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক আইয়ুব আলি মোল্লা, ভাঙ্গা উপজেলা বি এন পির সাবেক সাধারণ সম্পাদক, সিনিয়র সহ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুন্সী, ভাঙ্গা উপজেলা বি এন পির দপ্তর সম্পাদক কুতুবউদ্দিন স্মরণ ,ভাঙ্গা উপজেলা বিএনপি, ভাঙ্গা পৌরসভা বিএনপি, ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল, সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।