লাভলু সরকার| কালবিন্দু| বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
মেশিন
রিডেবল পাসপোর্টের (এমআরপি) ছাপার কার্যক্রম এ বছর বন্ধ
হয়ে গেলেও পাসপোর্টধারীদের তথ্য সংরক্ষণে চালু
থাকবে ডেটাবেজ। পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এমআরপি ছাপা পুরোপুরি বন্ধ
হওয়ার পরবর্তী পাঁচ বছর পর্যন্ত
এই ডেটাবেজ সচল থাকবে।
সংশ্লিষ্টরা
বলছেন, এমআরপি পাসপোর্টধারীরা রি-ইস্যুর জন্য
আবেদন করলে তাদের তথ্য
যাচাইয়ের জন্য এই ডেটাবেজকে
ই-পাসপোর্টের সার্ভারের সঙ্গে সংযুক্ত রাখা হবে।
ই-পাসপোর্ট প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস ছালাম বলেন, “আমাদের কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনায়
পরিচালিত হয়। ই-পাসপোর্টের
তথ্য সংরক্ষণ সহজ হলেও এমআরপির
ক্ষেত্রে তা কিছুটা জটিল।”
তিনি আরও বলেন, বিশ্বের
১২১টি দেশ ইতোমধ্যে ই-পাসপোর্ট ব্যবহার করছে। ফলে আগামী ডিসেম্বরের
মধ্যে এমআরপি ছাপা বন্ধের নির্দেশ
দিয়েছে মন্ত্রণালয়।
দেশের
৩৪টি পাসপোর্ট অফিসে এমআরপি সিস্টেম সচল থাকলেও ৩৩টিতে
ছাপার কাজ বন্ধ রয়েছে।
বিদেশি ৮০টি মিশনের মধ্যে
৬৯টিতে ইতোমধ্যে ই-পাসপোর্ট কার্যক্রম
চালু হয়েছে, বাকিগুলোও এ বছরের মধ্যেই
যুক্ত হবে বলে জানা
গেছে।
২০১০
সালে শুরু হওয়া এমআরপি
কার্যক্রমে দেশে ২ কোটি
২৯ লাখ এবং বিদেশি
মিশনে ১ কোটি ১৩
লাখ এমআরপি পাসপোর্ট ছাপানো হয়েছে। প্রকল্পে মালয়েশিয়া ও পোল্যান্ডের দুটি
কোম্পানি কারিগরি সহায়তা দেয়। ব্যয় ধরা
হয়েছিল ৭১০ কোটি টাকা,
যা পরবর্তীতে বাড়িয়ে ৭১৩ কোটি করা
হয়।