লাভলু সরকার| কালবিন্দু| বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
মোঃ ইব্রাহিম আলী, জেলা প্রতিনিধি,ফরিদপুর
ফরিদপুর
জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ১৮ই অক্টোবর ২০২৫ইং
রোজ শনিবার রাত আনুমানিক
১০:২৫ মিনিটে এক
ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে
প্রায় ১৫টি দোকান সম্পূর্ণ
পুড়ে ছাই হয়ে গেছে,৩টা দোকানের
আংশিক এবং আরো ১০টি
দোকানের ক্ষতি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দর্জির দোকানের আয়রন থেকে আগুনের
সূত্রপাত হতে পারে। দর্জির
দোকানের আগুন আস্তে আস্তে
পাশের মুদি দোকান, ঔষধের
ফার্মেসী,বীজের দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন
নিভানোর চেষ্টা করে, কিন্তু আগুনের
ভয়াবহতা তীব্র আকার ধারণ করলে
ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে ২ঘন্টা চেষ্টা
করে আগুন নিয়ন্ত্রণে আনে।প্র ত্যক্ষদর্শীরা জানান,এই ভয়াবহ অগ্নিকান্ডের
ফলে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছে। অগ্নিকান্ডে আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা।
আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীগণ
সরকারের কাছে আর্থিক সহযোগিতার
দাবি জানিয়েছে।