প্রিন্ট এর তারিখঃ শনিবার, ০৬ জুন, ২০২৬ ০৪:৩৩ এ এম || প্রকাশের তারিখঃ সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ০৯:২৪ পি.এম
৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ ও স্মারকলিপি প্রদান
মো: মামুনুর রাশিদ (মামুন) | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
শিক্ষকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ২০ অক্টোবর ২০২৫ সোমবার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শিক্ষক সমাবেশ ও প্রধান উপদেষ্টা বরাবর দিনাজপুর জেলা প্রশাসক মাধ্যম স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে ৭ দফা দাবি গুলোর মধ্যে হলো বাড়িভাড়া ৪৫% করতে হবে, চিকিৎসা ভাতা ১,৫০০/- টাকা প্রদান করতে হবে, শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে, প্রস্তাবিত হাজারো ১০৮৯ ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করতে হবে, নন এমপি শিক্ষকদের চাকুরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে, অবসর প্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিষদ করতে হবে এবং স্বৈরাচারী সরকারের আমলে যে সকল এমপিও শিক্ষকরা তাদের পাওনা বুঝে পায়নি তাদের পাওনা নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে। অনুষ্ঠিত স্মারকলিপি প্রধান ও সমাবেশে নেতৃত্ব দেন আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা ড. মহাদ্দিস এনামুল হক, জেলা শাখা সভাপতি মোঃ মশিউর রহমান রাজু, জেলা সেক্রেটারি মোঃ মুজাহিদুল ইসলাম, উপদেষ্টা মোঃ তৈয়ব আলী, মোঃ মেহেরাব আলী, মাধ্যমিক শিক্ষক পরিষদের জেলা শাখার সভাপতি মোঃ লুৎফুর রহমান, মাদ্রাসা শিক্ষক পরিষদ জেলা শাখা সভাপতি মাসুম তারিফ, নবাবগঞ্জ উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি ডা. আকমাল হোসাইন, আদর্শ শিক্ষক ফেডারেশন ঘোড়াঘাট উপজেলার সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন প্রমূখ। শিক্ষক সমাবেশ শেষে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম-এর নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Copyright © 2026 All Rights Reserved | Siyam Creations |