No Name | Times News 24 | Fast Online News Portal | শনিবার, ০৬ জুন, ২০২৬ ১২:০০ এ এম
মোঃ ইব্রাহিম আলী, জেলা প্রতিনিধি: ফরিদপুর
ফরিদপুর
র্যাব-১০ সিপিসি-৩
এর মাদক বিরোধী অভিযানের
অংশ হিসেবে ১৫ই অক্টোবর ২০২৫ইং
রাত আনুমানিক ১২:৩০ মিনিটের
সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জুবাইদা ফিলিং স্টেশন এলাকায় কোম্পানি কমান্ডার জনাব তারিকুল ইসলাম
এর নেতৃত্বে একটি চৌকস দল
গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন।এ সময় ঢাকা থেকে
ছেড়ে আসা "গোল্ডেন লাইন" পরিবহন বাস ( ঢাকা মেট্রো ব
১৫২৪৮২) তল্লাশি করে মোট ২১
কেজি ১০০ গ্রাম গাঁজা সহ দুইজনকে গ্রেফতার
করা হয়। যার বাজার
মূল্য আনুমানিক ৬ লক্ষ ৩০
হাজার টাকা।
গ্রেফতারকৃতদের
পরিচয় ১.মোঃ জাহাঙ্গীর
আলম মোল্লা (৪০) পিতা মৃত
মির্জা আলী মোল্লা ২.মোসাম্মৎ শাহনাজ আক্তার(৪০)স্বামী, মোঃ
জাহাঙ্গীর আলম মোল্লা। উভয়ের
ঠিকানাঃ কুমিল্লাটিলা, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি জেলা।
ফরিদপুর
র্যাব-১০ এর কোম্পানি
কমান্ডার জনাব তারিকুল ইসলাম
জানান, গ্রেফতারকৃতরা পেশাদার বড় মাদক ব্যবসায়ী।
খাগড়াছড়ি সীমান্ত
থেকে মাদক এনে সারা
বাংলাদেশে মাদক সরবরাহ করে আসছে।
উদ্ধারকৃত
মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর
লক্ষ্যে থানায় হস্তান্তর করা হয়েছে ।