Md. Ibrahim K Mridda| কালবিন্দু| বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এ এম
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রবিনকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল মঙ্গলবার জেলা ছাত্রদলের দফতর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) আশরাফুল ইসলাম খান পাঠান (প্রান্ত) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম এ বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
স্থানীয় একাধিক বিএনপি ও যুবদল নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, শেখ রবিন দীর্ঘদিন ধরে অবৈধ বালু ব্যবসা, চাঁদাবাজি, চোরাচালান ও মাদক কারবারসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডে তিনি দলীয় নাম ও পদবির অপব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। তার এসব কার্যকলাপে স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হন, যা সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করে। ফলে জেলা কমিটি তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
জেলা ছাত্রদলের
দায়িত্বশীল একজন
নেতা নাম
প্রকাশ না
করে বলেন,
দীর্ঘদিন ধরেই
রবিন অবৈধ
বালু ব্যবসা,
চাঁদাবাজি, চোরাচালান
ও মাদক
কারবারসহ বিভিন্ন
অনৈতিক কর্মকাণ্ডে
জড়িত ছিলেন।
তাকে অনেকবার
সংগঠনের পক্ষ
থেকে সতর্ক
করা হয়েছে।
তবু তিনি
নিজেকে শোধরাননি।
এতে দলের
বদনাম হচ্ছিল।
ছাত্রদল আদর্শের
চর্চা করে,
তাই কারও
অপকর্মের দায়
নেবে না।
সম্প্রতি নারীসংক্রান্ত
অনৈতিক কর্মকাণ্ডের
আরও একটি
অভিযোগ উঠে
তাঁর বিরুদ্ধে।
ফলে রবিনকে
বহিষ্কারের সিদ্ধান্ত
নেওয়া হয়।
অপরদিকে বহিষ্কারের
সিদ্ধান্ত জানার
পর শেখ
মোহাম্মদ রবিনের
সঙ্গে যোগাযোগ
করার চেষ্টা
করলেও তার
মোবাইল ফোন
বন্ধ থাকায়
যোগাযোগ সম্ভব
হয়নি। তবে
তার ব্যক্তিগত
ফেসবুক টাইমলাইনে
এক স্ট্যাটাসে
লিখেছেন, মিথ্যা
তথ্যের ভিত্তিতে
সাংগঠনিক ব্যবস্থা।
এই দলের
জন্য জীবনের
মূল্যবান সময়
নষ্ট করেছিলাম,
আজকে প্রতিদান
পেয়েছি। আপনাদের
অসংখ্য ধন্যবাদ।
প্রতিনিধি/ এজে